Highlights
আরও কিছু উপকারিতা: নিয়মিত ঘি খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনও ধরনের সংক্রমণই ধারে কাছে ঘেঁষতে পারে না। প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে।
স্মৃতিশক্তি, হজম শক্তি বৃদ্ধি করে ঘিঃ
বলা হয় ঘি হচ্ছে পরিশোধিত মাখন। ঘি এর গন্ধ-স্বাদ নির্ভর করে এর প্রস্তুতিতে ব্যবহৃত হওয়া দুধ এবং জ্বাল দেয়ার সময়ের ওপর। আমাদের "দেশি গাওয়া ঘি" দেশি দুধের ক্রিম চুলোয় জ্বাল দিয়ে ঘি প্রস্তুত করা হয়।
ঘি ও মাখনের মধ্যে একটি মৌলিক পার্থক্য হল ঘি রেফ্রিজারেটরে না রেখেও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, তবে সংরক্ষণ পাত্রটি বায়ুরোধক হতে হবে (জারণ প্রতিরোধ করার জন্যে) ও আর্দ্রতা-মুক্ত হতে হবে।
খাবারের স্বাদ-গন্ধ বৃদ্ধিতে ঘি অন্যতম। ঐতিহ্যবাহী রান্নায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। আর দেশি ঘি এর কদর সর্বত্র। বাংলার বহু রান্নায়, মূলত গুরুপাক খাবারে ঘি ব্যবহৃত হয়ে খাদ্যরসিক বাঙ্গালির রসনার তৃপ্তি ঘটিয়ে আসছে।
অনেকের কাছে মনে হয় ঘি খেলে ওজন বেড়ে যাবে, তাদের জন্য বলা কিছু কিছু ক্ষেত্রে খাঁটি ঘি খুবই স্বাস্থ্যকর। বিশ্বের অনেক পুষ্টিবিদ এ খাবারের উপকারিতার কথা জানিয়েছেন তাদের বিভিন্ন আর্টিকেলে।
তাদের মতে আলসার ও কোষ্টকাঠিন্য এবং স্বাস্থ্যকর চোখ ও ত্বকের চিকিত্সায় ওষুধ তৈরিতে ঘি ব্যবহার করা হয়। ঘি-তে ভিটামিন 'এ', 'ডি', 'ই' ও 'কে' রয়েছে। অন্যান্য উপাদানের চেয়ে ভিটামিন 'এ' ও 'ই'-এর ভাল উ
不 মস্তিস্ক সুরক্ষায় এটি খুব উপকারী। একাগ্রতা বাড়াতে ও স্মৃতিশক্তি ধরে ত ঘি খেতে পারেন। এটি একই সঙ্গে শরীর ও মন ভালো রাখে।
ঘি'তে মধ্যম চেইন ফ্যাটি এসিড বিদ্যামান। যা, লিভার সরাসরি শোষণ করতে পারে এবং দ্রুত বার্ন করতে পারে। আমরা যে সকল কার্বযুক্ত খাবার গ্রহণ করি, তার মধ্যে এটি শক্তির একটি স্বাস্থ্যসম্মত উৎস।